বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের নতুন তারিখ ৭ মে

satelite-bangladesh-bonggobondhu
দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১-এর উৎক্ষেপণ আবার পিছিয়ে গেছে। স্যাটেলাইটটি উৎক্ষেপণের নতুন তারিখ ঠিক করা হয়েছে আগামী ৭ মে। এত দিন এটি উৎক্ষেপণ তারিখ ছিল ৪ মে।

আজ বুধবার রাজধানীর রমনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে স্যাটেলাইট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট: সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। টিআরএনবি সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে খাত-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ তারিখ উৎক্ষেপণের তারিখ তা ঠিক থাকছে না, আগামী ৭ মে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।’
অনুষ্ঠানে স্যাটেলাইটের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা করেন টিআরএনবি সাধারণ সম্পাদক সমীর কুমার দে।

Comments

Popular posts from this blog

বাড়ি তৈরি হবে থ্রিডি প্রিন্টারে

আমজনের সফলতার পেছনে পিৎজা